রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুতিনের সঙ্গে জ্বালানি বিষয়ে বৈঠক করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া যাচ্ছেন শিক্ষায় নতুন উদ্যোগ : পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস শুরু ভিকারুননিসায় রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টিভিতে নিজের মৃত্যুর খবর দেখে যা বললেন অভিনেতা দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে জারহাটে জালানির হাহাকার,টোকেন বিতারণে স্বজনপ্রীতি ৫০০ শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন সম্মেলনে অতিথি দুই নারী বিচারপতি মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন অধিকৃত পশ্চিম তীরে হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয়

টিভিতে নিজের মৃত্যুর খবর দেখে যা বললেন অভিনেতা

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

বিনোদন ডেস্ক: টেলিভিশনে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ হলিউড অভিনেতা মাইকেল জে ফক্সের! স্ক্রিনে দেখলেন নিজেরই মৃত্যুসংবাদ, সঙ্গে চলছে জীবন নিয়ে আবেগঘন স্মৃতিচারণমূলক ভিডিও। এমন খবর দেখে যেখানে ভক্তদের হার্টবিট বেড়ে যাওয়ার কথা, সেখানে খোদ অভিনেতা নিজেই হকচকিয়ে গেলেন! তবে ‘ব্যাক টু দ্য ফিউচার’ খ্যাত এই অভিনেতা মুহূর্তেই সামলে নিলেন নিজেকে।

সংবাদমাধ্যম সিএনএন ভুলবশত মাইকেল জে ফক্সকে মৃত ঘোষণা করে তার জীবনের ওপর বিশেষ এক প্রতিবেদন প্রচার করে বসে। এ খবরটি নজরে আসতেই সামাজিক মাধ্যমে থ্রেডসে মজাদার এক পোস্ট করে বসেন মাইকেল জে ফক্স। সেই পোস্টে অভিনেতা লেখেন— ‘আপনার কেমন লাগবে, যখন টেলিভিশন খুলতেই নিজের মৃত্যুর সংবাদ দেখবেন?’

অভিনেতা বলেন, ‘টেলিভিশনে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ। হলিউড অভিনেতা মাইকেল জে ফক্সের মৃত্যুসংবাদ, যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। শুধু তাই নয়,  সঙ্গে চলছে জীবন নিয়ে আবেগঘন স্মৃতিচারণমূলক কথা। এমন খবর দেখে যেখানে ভক্তদের হার্টবিট বেড়ে যাওয়ার কথা, সেখানে খোদ আমি নিজেই হকচকিয়ে গেলাম।’ তবে ‘ব্যাক টু দ্য ফিউচারখ্যাত এ অভিনেতা মুহূর্তেই নিজেকে সামলে নেন।

যদি এ ঘটনায় ক্ষমা চাইতে দেরি করেনি সিএনএন কর্তৃপক্ষ। পিপল ম্যাগাজিন জানিয়েছে, চ্যানেলটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিওটি সরিয়ে নিয়েছে। এবং সঙ্গে সঙ্গে অভিনেতা ও তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এরপর মজা করে পাঁচটি অপশনও দেন তার ভক্ত-অনুরাগীদের উদ্দেশে। তিনি বলেন, ‘টিভি দেখে ভাবলাম পৃথিবী বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু পরে দেখলাম—ওটা শুধু আমার খবর; কিন্তু আমি তো ভালোই আছি।’

উল্লেখ্য, অভিনেতা মাইকেল জে ফক্স বর্তমানে কাজে ব্যস্ত আছেন। গত ৮ এপ্রিল শেষ হয়েছে তার অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘শ্রিঙ্কিং’-এর তৃতীয় সিজন, যেখানে হ্যারিসন ফোর্ডের সঙ্গে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com