রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জারহাটে জালানির হাহাকার,টোকেন বিতারণে স্বজনপ্রীতি ৫০০ শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন সম্মেলনে অতিথি দুই নারী বিচারপতি মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন অধিকৃত পশ্চিম তীরে হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয় হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ২ লাখের বেশি ব্যক্তিকে আইনি সেবা প্রদান ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ: ইরান যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা চালিয়ে পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। মবকে গুরুতর ফৌজদারি অপরাধ উল্লেখ করেছে এনসিপি। সরকার মব থামাতে ব্যর্থ হচ্ছে হচ্ছে বলেও অভিযোগ দলটির।

দলটি বলছে, সরকার একদিকে মব কালচার দমনের কথা বললেও অন্যদিকে সরকার-সমর্থিত পক্ষগুলোকে সরাসরি প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি মাজারে হামলা চালিয়ে প্রধান পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যা করেছে, যা একটি গুরুতর ফৌজদারি অপরাধ।

বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, ধর্ম অবমাননা বা এ ধরনের যেকোনো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের আইনগত কর্তৃপক্ষ হচ্ছে আদালত। ‘মব-সহিংসতা’র মাধ্যমে যারা হত্যা ও অগ্নিসংযোগ করেছে, তারা আইনের চরম লঙ্ঘন করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এই হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ছাড়া সম্ভব নয়। এর আগে রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও রাজনৈতিক শক্তির প্রভাব দেখা গেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই নিহত পীর শামীম রেজা জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে দুপুরে মাজারে হামলার ঘটনা ঘটে। এমন ঘটনার পূর্ব অভিজ্ঞতা থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনী কেন সতর্কতা অবলম্বন ও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি।

এনসিপির দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে সরকার ব্যর্থ হচ্ছে। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকার-সমর্থিত পক্ষের ‘মব’ করে কর্মকর্তাদের পদত্যাগ করতে বাধ্য করার উদাহরণ টেনে বিবৃতিতে বলা হয়, সরকার একদিকে মব দমনের বুলি আওড়াচ্ছে, অন্যদিকে নিজ সমর্থকদের প্রশ্রয় দিচ্ছে। এমনকি ‘মব কালচার’ পরিভাষাটিকে সরকারি দল এখন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

পরিশেষে, সরকার তার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এনসিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ের মুখপাত্র না হয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com