সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ডিপিএস এসটিএস স্কুলের ডিইএস ২.০ সামিট শেষ হলো

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: রাজধানীর ডিপিএস এসটিএস স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ডিপিএস ইকোনমিকস সামিট (ডিইএস) ২.০। গত শুক্র ও শনিবার স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিইএস ২.০ হলো একটি সম্মেলন যেখানে বিভিন্ন স্কুল থেকে একটি করে টিম পাঠানো হয় এবং তারা প্রতিপক্ষের সঙ্গে প্রতিযাগিতায় অংশ নেয়। চলতি বছর তিনটি বিষয়ের ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক একটি প্রতিযোগিতায় ২২০ জন করে প্রতিযোগী অংশ নেয়।

সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, সাউথটেকের বিজনেস অ্যানালিস্ট আহমেদ কবির চয়ন, বেস্ট সোর্সিংয়ের সিইও মেহদি মাহবুব এবং টপঅবমাইন্ডের সিএফও সালমা আদিল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর (অব.) আব্দুল মান্নানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তার প্রতিনিধিত্ব করেন ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন বেবি রাণী। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাও লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট কিশোয়ার হাশমি।

ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই টিমের উপস্থাপনার বিষয় ছিল ‘বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা ও এ থেকে উত্তরণের উপায়’। এতে টিম এমএম০৭ প্রথম স্থান অর্জন করে।

সামিট স্পন্সরে ছিল এডুকেশন এক্সিলেন্স বাংলাদেশ ও আকুয়াফিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com