বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

আলাউদ্দিন আলী ব্যাংককে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৩২৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: অনেক দিন থেকেই হাসপাতালে ক্যান্সারে ভুগছেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে কিছুদিন আগে বাসায় ফিরেছিলেন তিনি। এবার উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হলো তাকে। রোববার বেলা ১১টার ফ্লাইটে ব্যাংকক যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি।

ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার সাথে আছেন স্ত্রী ও ছোট মেয়ে রাজকন্যা। আলাউদ্দিন আলীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিমি। গত ১৭ সেপ্টেম্বর চিকিৎসকরা জানান, আলাউদ্দীন আলীর ফুসফুসে টিউমারের অস্তিত্ব রয়েছে। তার যকৃতেও টিউমার পাওয়া গেছে। এজন্য তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে।

২০১৫ সালে প্রথম ক্যান্সার ধরা পড়েছিল আলাউদ্দিন আলীর। সেই সময় টানা ছয় মাস চিকিৎসা করে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। সম্প্রতি পরীক্ষা করে রিপোর্টে দেখা যায় আবার ক্যান্সারের সম্ভাবনা। চিকিৎসকরা তাকে ব্যাংককে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে আলাউদ্দিন আলীকে নেওয়া হলো ব্যাংকক।

উল্লেখ্য, চলতি বছর ২২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে আইসিইউতে ভর্তি হন সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। এরপর তার অবস্থার অবনতি হলে, টানা ২৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয়।

গত ১৭ ফেব্রুয়ারি আলাউদ্দিন আলীকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। সাভারের সিআরপি হাসপাতালে ছিলেন প্রায় পাঁচ মাস। সম্প্রতি বাসায় ফিরেছিলেন তিনি। আবারও অসুস্থ হয়ে বিদেশ পাড়ি দিতে হলো তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com