রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বান্দার যে সহজ কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৪৩১ বার পঠিত

ধর্ম ডেস্ক: দুনিয়াতে বান্দার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। তাই বান্দার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের আমল অনেক বেশি জরুরি। কেননা আল্লাহর সন্তুষ্টিতেই রয়েছে দুনিয়া ও পরকালের চূড়ান্ত সফলতা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন-মুসলমানের জন্য অনেক ছোট ছোট আমল বর্ণনা করেছেন। যে সব আমলের কারণে বান্দার আল্লাহর রহমত লাভ করবেন। আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। যে রহমত ও সন্তুষ্টির কারণে পাবেন দুনিয়া ও পরকালের সফলতা।

উম্মতের জন্য এমনই একটি ছোট আমলের কথা বলেছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে আমলটি সকাল-সন্ধ্যায় নিয়মিত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি-খুশি থাকবেন। আর তাহলো-
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا
উচ্চারণ : রদিতুবিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা) নাবিয়্যা। (মুসনাদে আহমদ, তিরমিজি, মিশকাত)
অর্থ : ‘আমি আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবি হিসাবে পেয়ে খুশি হয়েছি।

আমলের গুরুত্ব
হজরত ছাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় নিয়মিত এই দোয়াটি তিনবার পড়বে, তাকে সন্তুষ্ট করা আল্লাহ তায়ালার দায়িত্ব হয়ে যায়।’ অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দার সব ইবাদত-বন্দেগি কবুল করে তার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন।

সুতরাং মুমিন-মুসলমানের উচিত, নিয়মিত সকালে ফজরের ফরজ নামাজের পর ৩ বার এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ৩ বার এ দোয়াটি পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট এ আমলটি নিয়মিত পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com