রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

সভাপতি সুরাইয়া, সম্পাদক রহিমা

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী রহিমা আক্তার সাথী দায়িত্ব পেয়েছেন।

আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনটির সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সারা দেশের কাউন্সিলর ও ডেলিকেটদের সর্ব-সম্মতিক্রমে এই কমিটি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, মহিলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি সুরাইয়া আক্তারকে সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়াকে কার্যকরী সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রহিমা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটির নেতারা ৪৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
মহিলা শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর হলেও এরপর আর সম্মেলন হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com