মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

ঘূর্ণিঝড় ফণী : দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে ন্যাপ’র আহ্বান

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৪০১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক ,সিটিজেন নিউজ:ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সরকারের পাশাপাশি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, যে কোনো বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র সর্বশক্তিমান আল্লাহ। তিনি নিশ্চয় বাংলাদেশের মানুষকে যে কোনো দুর্যোগের হাত থেকে রক্ষা করবেন। তারপরও ক্ষতি মোকাবেলায় রাষ্ট্র ও দেশের জনগণের দায়িত্বও একেবারেই কম নয়। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকা কোনো দায়িত্ববানের কাজ নয়।
বাংলাদেশ ন্যাপ’র সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে সাধ্য অনুযায়ী সর্বাত্মক প্রস্ততি নেয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ফণীর ক্ষয়ক্ষতি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।

তারা আরও বলেন, আমাদের সবাইকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সে জন্য সরকারের সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকেও সর্বস্তরের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com