শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

মৌসুমী বায়ুর বিদায়

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার বিদায় নেবে শরৎকাল। শরতের এ বিদায় ক্ষণে রোববার (১৩ অক্টোবর) সারা দেশের তাপমাত্রা ছিল সহনীয়। দেশের কোথাও বৃষ্টি হয়নি। বর্ষা আসার পর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে এতদিন যে বৃষ্টি হয়েছে, শরতের সঙ্গে সঙ্গে সেই মৌসুমী বায়ুও এ বছরের মতো বিদায় নিচ্ছে। অর্থাৎ বিদায় হচ্ছে বর্ষা।

রোববার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রংপুর ও রাজশাহী বিভাগ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে। দেশের বাকি এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেয়ার জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণেই মূলত বর্ষাকালে বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক সিটিজেন নিউজকে জানিয়েছেন ‘পুরো মৌসুমী বায়ু একদিনে বিদায় নিবে না। আস্তে আস্তে হবে। প্রথমে উত্তরাঞ্চল থেকে বিদায় হবে, তারপর মধ্যাঞ্চল এবং সবশেষ দক্ষিণাঞ্চল থেকে বিদায় নিবে মৌসুমী বায়ু।’

অন্যদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের আরও কিছু অঞ্চল থেকে বিদায় নিতে পারে। তারও পরবর্তী পাঁচ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে সোমবার চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৫টা ৫৫ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com