মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

জেএসডির ত্রাণ কমিটি গঠন ফণী মোকাবিলায়

  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০১৯
  • ৪৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠায় সহযোগিতার জন্য ত্রাণ কমিটি গঠন করেছে ।

শুক্রবার (৩ মে) রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে দলটির স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ঘূর্ণিঝড় ফণীর অবস্থা নিয়ে আলোচনা হয়।

সভায় ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠায় সহযোগিতার জন্য জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনকে আহ্বায়ক করে ৯ সদস্যের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন ও এস এম সামসুল আলম নিক্সন।

ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকার দলীয় নেতাকর্মীদের জরুরি ভিত্তিতে কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে।

সভায় ঘূর্ণিঝড় ফণীতে ভারতের ওড়িশায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com