শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রবল ঘূর্ণিঝড় ফণী আঘাত হেনেছে পশ্চিমবঙ্গে

  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০১৯
  • ৪১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: প্রবল ঘূর্ণিঝড় ফণী ওড়িশার পর এবার ভারতের পশ্চিমবঙ্গের আঘাত হেনেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার গভীর রাতে ওড়িশা সীমান্ত পেরিয়ে খড়গপুর হয়ে ইতোমধ্যে হুগলি জেলায় প্রবেশ করেছে ফণী।

ঘূর্ণিঝড় ফণীর অবস্থান এখন কলকাতা শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আনুমানিক রাত আড়াইটার দিকে হুগলি জেলার আরামবাগে ফণী আঘাত হানে। অনুমান করা হচ্ছে, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে ফণী।।
আবহাওয়াবিদরা বলছেন, ফণী যে গতিবেগ ও শক্তি নিয়ে ওড়িশায় আঘাত হেনেছিল এখন তা অনেকটা কমে যাবে।। কলকাতায় এর শক্তির মাত্রা অনেকটাই কম থাকবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে প্রবেশ করার সময় ফণীর দাপট বিশেষ একটা দেখা যাবে না।

কলকাতার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতোমধ্যেই আঘাত হেনেছে ফণী। পুর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা।

ফনীর প্রভাব যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রাতে পশ্চিমবঙ্গে ৯০ থেকে ১০০ এবং কলকাতায় ৫০ সর্বোচ্চ ১১৫ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ভোরে এটি মারাত্মক রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com