মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

রাজধানী ঢাকায় ফরমালিনযুক্ত মাছ মিলল

  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।রাজধানীর নিউমার্কেট ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে একাধিক মাছের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাব। এর মধ্যে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের একটি আড়তে নিষিদ্ধ ফরমালিনযুক্ত মাছ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, শনিবার (৪ মে) র‌্যাব-২ ও মৎস্য অধিদফতরের যৌথ সহযোগিতায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিউমার্কেট কাঁচাবাজারের ৫টি মাছের আড়তে অভিযান চালানো হয়। আড়তগুলো ফরমালিনযুক্ত রং দিয়ে মাছ বিক্রি করছে কি না- পরীক্ষা করা হয়। তবে এখানে কোনো প্রকার ফরমালিনযুক্ত রং পাওয়া যায়নি।

অন্যদিকে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের ৮টি মাছের আড়তে ফরমালিনযুক্ত রং আছে কি না- পরীক্ষা করা হয়। এখানে একটি মাছের আড়তে বোয়াল মাছে ফরমালিন যুক্ত পাওয়া যায়।

এ অপরাধে আড়তদার মো. সাইদুলকে (২৮) ১০ হাজার জরিমানা করা হয় যা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত কাঁচাবাজার পরিদর্শন করেন এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করেন।

অভিযানে অংশগ্রহণ করেন র‌্যাব-২ এর মেজর মো. রুহুল আমিন এবং র‌্যাব সদর দফতরের ফরেনসিক ল্যাবের বিশেষজ্ঞ রিয়াজ মোহাম্মদ মজুমদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com