শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ

টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পেনশনের পৌনে দুই কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা এম এ সালেককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এই তথ‌্য নিশ্চিত করেন।

সোনালী ব্যাংকের মুন্সীগঞ্জ ভবেরচর শাখায় সালেক কর্মরত থাকাকালে পেনশন বিল খাতের এক কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

২০১৭ সালের ২ ডিসেম্বর স্থানীয় গজারিয়া থানায় ব্যাংককের ওই শাখার তৎকালীন ব্যবস্থাপনক মো. নুরুল ইসলাম বাদী হয়ে এম এ সালেকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

পরে মামলাটি দুদককে তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা তদন্তের দায়িত্ব পান। মামলাটি তদন্ত থাকা অবস্থায় ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com