সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা

উদ্যোক্তা অর্থনীতিতে স্নাতক কোর্স চালু ডিএসসিইতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৩১০ বার পঠিত

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভুক্ত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনোমিকস (ডিএসসিই) এশিয়া মহাদেশে প্রথম প্রতিষ্ঠান হিসেবে উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক কোর্স চালু করেছে। উদ্যোক্তা বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে এই কোর্স চালু করা হয়েছে।

গত ১৪ অক্টোবর থেকে উদ্যোক্তা অর্থনীতি স্নাতক কোর্সের ১ম ব্যাচের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এ বিষয়ে ডিএসসিই’র উদ্যোক্তা অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর ও বরেণ্য অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী জানান, দেশে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ার প্রথম প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিই উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে স্নাতক কোর্স চালু করেছে। এই কোর্সের কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা উদ্যোক্তা বিষয়ে হাতে-কলমে জ্ঞানার্জন করতে পারে। পাশাপাশি তারা নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে পারে।

তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ ও কারখানা পরিদর্শন করানো হবে। শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসনের সুব্যবস্থা। ব্যবহারিক জ্ঞান লাভ এবং উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীরা একসময় উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রতিষ্ঠানের ডিএসসিই’র গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com