শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

আলিয়া ভাট হতে পারবেন মাধুরী

  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪২৬ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউড সুপারস্টার মাধুরী দিক্ষীত। নানামাত্রিক গল্পের ছবিতে বৈচিত্রময় চরিত্রে তিনি কিংবদন্তীতূল্য। তার অভিনয়, ভুবন ভোলানো হাসি দর্শকের মনে দাগ কেটে চলেছে সেই নব্বই দশক থেকেই। আর তার নাচের খ্যাতি তো আকাশ ছোঁয়।

মাধুরী ভক্তদের জন্য এবার আসছে নতুন সুখবর। বলিউডের অন্দরে কানাঘুষো বলছে বলিউড ডিভা মাধুরী দীক্ষিতের বায়োপিক তৈরি হবে বলে। ছবিটি নির্মাণ করবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান। আর সেই বায়োপিকে মাধুরীর ভূমিকায় অভিনয় করবেন জেন ওয়াইয়ের হার্টথ্রব আলিয়া ভাট।
সম্প্রতি মাধুরী এক সাক্ষাৎকারে নিজেই এই বায়োপিকের আভাস দিয়েছেন। বায়োপিকের জন্য মাধুরীর পছন্দ আলিয়া। মাধুরীর মতে চরিত্রের জন্য আলিয়াকে কত্থক শিখতে হবে। নাচ এবং মাধুরী সম্পর্ক সকলেরই জানা। তাই এই বায়োপিক তৈরি হলে আলিয়াকে নাচ শিখতে হবে বৈকী।

‘কলঙ্ক’ ছবিতে প্রথম মাধুরীর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন আলিয়া। তাই ফিল্মবোদ্ধাদের একাংশের মত, আলিয়াকে কাছ থেকে দেখে মনে মনে এই সিদ্ধান্ত তখনই নিয়েছিলেন মাধুরী। আলিয়াকে তিনি বিশেষ স্নেহও করেন বলে জানা গেছে।

এমনিতেই ‘কলঙ্ক’-এর প্রচার করার সময় বরাবরই আলিয়ার প্রশংসা করেছেন মাধুরী। তাই মাধুরীর বায়োপিক তৈরি হলে আলিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ উপস্থিত হবে। তবে তিনি নাচ শিখে মাধুরীর মতো পর্দায় হাজির হতে পারবেন কী না সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত আলিয়া এখন তার প্রথম দক্ষিণী ছবি ‘আরআরআর’ এর শ্যুটিংয়ে ব্যস্ত। রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র কিছু শুটিংও। তারপর তিনি শুরু করবেন ‘সড়ক ২’ ও ‘ইনশাআল্লা’র কাজ। তাই মাধুরীর বায়োপিক এখন অনেক দূরের গন্তব্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com