শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগামিকালকের জেএসসি-জেডিসির পরীক্ষাও পেছাল

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে।

নতুন সময় অনুযায়ী নির্ধারিত ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বলা হয়েছে, গত ৯ নভেম্বর জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তা পিছিয়ে ১২ ও ১৪ নভ্ম্বের করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বুলবুলের আঘাতে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে পড়াসহ জনমানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায় ও ১২ নভেম্বরের জেডিসি পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com