সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের শীর্ষে চীন, ২য় ভারত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নারী, পুরুষ এমনকি শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর মনে করা হয় ডায়াবেটিসকে।

যদিও সরাসরি ক্ষতি করে না কিন্তু পরোক্ষভাবে শরীরের ক্ষতি করে ডায়াবেটিস। একটু একটু করে ধ্বংস ডেকে আনে। বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের শীর্ষে রয়েছে চীন এবং দ্বিতীয় ভারত।

সচেতনতার অভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি এমন যে ভারতকে ডায়াবেটিসের রাজধানী বলছেন চিকিৎসকরা।

১০০ জন ডায়াবেটিস আক্রান্তের মধ্যে ৫০ জন সচেতন। বাকি ৫০ জন ডায়াবেটিস কী সেটাই জানেন না। চিকিৎসা চলছে মাত্র ২০ শতাংশের আর বাকি ৩০ শতাংশ জেনেও চিকিৎসার ব্যাপারে উদাসীন। গ্রাম, শহর সর্বত্রই ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

একবার শরীরে বাসা বাঁধলে ডায়াবেটিস সারে না। তবে নিয়ন্ত্রণে রাখা যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রি ডায়াবেটিস স্টেজেই সতর্ক হওয়া উচিত।

এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সচেতনতা। আরও বড় সমস্যা জীবনযাত্রার। চিকিৎসকরা বলছেন নিজেকে সময় দিতে। কাজের ফাঁকেই ব্যায়াম, সিঁড়ি দিয়ে ওঠানামা এবং প্যাকেটজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

নিয়ম মেনে চললে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাও। ২০১৭ সালের একটি হিসাব অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি। বিশ্বের ডায়াবেটিসে আক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৭।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাব অনুযায়ী, ২০১৭ সালে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ হাজার ১৪২ জন বা পাঁচ দশমিক ৯ শতাংশ মানুষ। বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক প্রতি ১০ জনের মধ্যে একজনই ডায়াবেটিসে আক্রান্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com