মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

রেজা কিবরিয়া সম্পাদক হলেন আ.লীগ থেকে গণফোরামে এসে

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৩৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক হলেন । রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী।

রেজা কিবরিয়া ২০১৮ সালের ১৮ নভেম্বরে গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন। যোগদানের পাঁচ মাসের মধ্যেই রাজনীতিক জীবনের এ পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক মাইলফলক স্পর্শ করলেন তিনি।
দায়িত্ব পেয়ে রেজা কিবরিয়া বলেন, আমি ড. কামাল স্যারের নেতৃত্বে খুবই খুশি ও কৃতজ্ঞ। দায়িত্ব নিয়েই আমি সবার জন্য কাজ করব। তাদের নিয়ে কাজ করব যাদের নিয়ে কেউ করবে না।

রেজা কিবরিয়ার বাবা আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে হবিগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় বিএনপির একাধিক নেতা আসামি।

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে সেই বিএনপির প্রতীক নিয়ে রেজা কিবরিয়া যখন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তা সবাইকে অবাক করে। আলোচনার ঝড় ওঠে দেশের রাজনৈতিক অঙ্গনে। তবে রেজা কিবরিয়া বলেছিলেন, বাবার হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।

রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক নিয়ে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী ছিলেন। এমনকি গত ২৬ ডিসেম্বর আসামি গ্রেফতারে রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালাতে গেলে গ্রামবাসীর তাড়া খায়।

এর ফলে নিজের পক্ষে মানুষের ব্যাপক সমর্থন রয়েছে বলে আরও আশাবাদী হয়ে ওঠেন রেজা কিবরিয়া। তবে শেষপর্যন্ত পেরে ওঠেননি তিনি। তবে দলের সভাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামত নিতেন ড. কামাল। গণফোরামের কাউন্সিলেও তাকে স্টেজে বসার সুযোগ দেয়া হয়।

সংবাদ সম্মেলনে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়। দলটির সভাপতি হিসেবে স্বপদে বহাল আছেন ড. কামাল হোসেন। কমিটিতে গণফোরামের বর্তমান সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com