মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

ড. কামাল সেই মোকাব্বিরকে বড় পদ দিলেন

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গণফোরামের অনুমতি না নিয়ে তাদের প্যাড ব্যবহার করে গত ২ এপ্রিল জাতীয় সংসদে যান গণফোরামের নেতা এমপি মোকাব্বির খান। দুইদিন পর ৪ এপ্রিল ড. কামালের মতিঝিলের চেম্বারে দোয়া চাইতে যান তিনি।

তখন ড. কামাল হোসেন তাকে বেরিয়ে যেতে বলেছিলেন। সে সময় ড. কামাল তার পিএসসহ কয়েকজনকে বলেন, ‘ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ফার্দার (ভবিষ্যতে) যেন এখানে আর না দেখি।’
ড. কামাল আরও বলেছিলেন, মোকাব্বির, আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনি আমাদের নাম ইউজ (ব্যবহার) করে সংসদে গেছেন, আমাদের ছোট করেছেন, ব্ল্যাকমেইল করেছেন। আপনি চলে যান।

এরপর গুঞ্জন ওঠে মোকাব্বির খানকে বহিষ্কার করার, শোকজ করা হয়। তবে তাকে বহিষ্কার না করে নতুন কমিটিতে গণফোরামের সভাপতি পরিষদের সদস্য করা হয়।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী।

এ বিষয়ে কামাল হোসেনের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো মন্তব্য নেই।’

বিষয়টি পরিষ্কার করার জন্য আরেক সংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, ‘ওটা ক্লিয়ার হওয়ার কোনো ব্যাপার না।’

এ বিষয়ে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, একজনকে (সুলতান মনসুর) বহিষ্কার করা হয়েছে। তিনি যদি চান দলে ফিরতে তাহলে তিনি আবেদন করতে পারেন। আরেকজনকে আমরা শপথ নেয়ার জন্য শোকজ দিয়েছিলাম। তিনি আমাদেরকে উত্তর দিয়েছেন। সে উত্তরে আমরা সন্তুষ্ট।

মোকাব্বির ছাড়াও সভাপতি পরিষদে রয়েছে এ এইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মেজর জেনারেল আ ম সা আ আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com