শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাত জাগা এবং অবসাদে ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি বেশি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: যারা পরিবেশগত চাপ অনুভব এবং রাত জেগে কাজ করেন; তাদের বিপাকজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে। মানুষের জীবন-যাপন নিয়ে জার্মানির একদল গবেষকের নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে।

গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক হেনরিক ওসটার বলেছেন, পরবর্তীতে আরও গবেষণার মাধ্যমে ভালো কাজের সময় সম্পর্কে সুপারিশ করা হতে পারে। প্রত্যেকদিনের অবসাদ দেহ ঘড়িতে অভ্যন্তরীণ বাধাদানের পাশাপাশি স্থূলতা এবং টাইপ-২ ডায়াবেটিসসহ বিপাকীয় রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

এর আগের গবেষণাগুলোতে দীর্ঘ সময় ধরে নিয়মিত রাতের শিফটে কাজ করা ও স্বাস্থ্যের ওপর; বিশেষ করে ডায়াবেটিসের ঝুঁকিতে নেতিবাচক প্রভাব ফেলার মধ্যে এক ধরনের সম্পর্ক আছে বলে জানানো হয়। তবে সাম্প্রতিক এই গবেষণা ক্যান্সার ঝুঁকির বিষয়টিকে বিতর্কের মধ্যে ফেলেছে।

জার্মানির ইউনিভার্সিটি অব লুবেকের অধ্যাপক ওসটার ও তার সহযোগীরা অবসাদ, দেহ ঘড়ি ও বিপাকীয় মিথস্ক্রিয়ার ব্যাপারে জানার জন্য প্রাথমিকভাবে ইঁদুর নিয়ে গবেষণা করেছেন। গবেষণায় তারা দেখেছেন, যেসব ইঁদুর দিনের ভিন্ন ভিন্ন সময়ে সামাজিক চাপের মুখোমুখি হয়েছিল; সেসব ইঁদুরের অবসাদ বেড়েছে একেক মাত্রায়।

গবেষণায় আরও দেখা যায়, এই অবসাদের সাড়াদান নির্ভর করেছে দেহ ঘড়ির প্রক্রিয়ার ওপর। দিনের বেলা ইঁদুর এবং রাতের বেলা মানুষের খাবার গ্রহণ এবং শরীরের ওজন অবসাদের সময় নেতিবাচক প্রভাব ফেলে।

অধ্যাপক ওস্টার বলেন, আমরা দেখেছি দিনের আলাদা আলাদা সময়ে অবসাদের সাড়াদান ভিন্ন ভিন্ন হয়। খাবার গ্রহণ এবং শরীরের ওজন অভ্যন্তরীণ দেহ ঘড়ির বিপাকীয় ক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com