সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নতুন লুকে তাহসান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ২৬১ বার পঠিত

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান হাজির হয়েছেন নতুন লুকে। হঠাৎ করে তাকে দেখে চমকে যেতেই হবে। কারণ এর আগে এমনটা দেখা যায়নি তাকে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের গোঁফওয়ালা একটি ছবি শেয়ার করেন তিনি। এই এই ছবি দিয়ে এখন আলোচনায় তাহসান।

ছবিটির ক্যাপশনে তাহসান লিখেছেন, ‘গোঁফে ভালো লাগবে কীভাবে? উত্তর জানতে আগামীকাল আবার আসবেন।’ আর এই ছবিটি প্রকাশের পরপরই ছড়িয়ে গেছে। ফেসবুকের এই পোস্টে তাহসানের অনেক ভক্তই মন্তব্য করেছেন।

ভক্তরা সেখানে তাহসানের গোঁফওয়ালা লুক পছন্দ করে প্রশংসা করেছেন কেউ কেউ। একটা ছবিতে শুধু গোঁফ নিয়ে হাজির হয়েছেন অন্য আরেকটি ছবিতে তাকে দেখা যাচ্ছে দাড়ি ও গোঁফে।

গানের ও অভিনয়ের জায়গায় সমান জনপ্রিয় তারকা তাহসান খান। তাহসান কী এখন গোঁফ রাখবেন? নাকি অভিনয়ের প্রয়োজনেই তার এই গোঁফ রাখা। তাহসান নিজেই জানাবেন সেই বিষয়ে। জানতে অপেক্ষা করতে হবে কিছুটা সময়।

উল্লেখ্য, সম্প্রতি শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে এসেছেন তাহসান খান। ‘আনমনে’ শিরোনামের সেই গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মালা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com