সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

আগামী জানুয়ারিতে ভোট চাচ্ছেন না ঢাকার ৩৬ কাউন্সিলর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ২৬৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক:জানুয়ারি মাসে ঢাকার দুই সিটি কর্পোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা নিলেও এর বিরোধিতা করছেন নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলরা। এসব ওয়ার্ডে ভোট না করতে ইসিতে আবেদন করেছেন তারা। তাদের দাবি নির্বাচিত হওয়ার পর নিজ এলাকার উন্নয়নের জন্য এক বছরও সময় পাননি। অথচ একজন কাউন্সিলর পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির উপনির্বাচনের সঙ্গে প্রথমবারের মতো সম্প্রসারিত ৩৬ ওয়ার্ডে নির্বাচন হয়। এখন চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে তফসিল দিয়ে জানুয়ারির মাঝামাঝি অথবা শেষে মেয়র পদের সঙ্গে সব ওয়ার্ডে ভোট করার প্রস্তুতি নিচ্ছে ইসি। কিন্তু এর বিরোধিতা করে গতকাল সোমবার কাউন্সিলরা ইসিতে চিঠি দেন। নির্বাচন কমিশন এর সুরাহা না করলে তারা উচ্চ আদালতেও যাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আজ (মঙ্গলবার) সাংবাদিকদের বলেন, এটা একটি পরিষদ। পরিষদ ভেঙে দিলে পুরোটা দিতে হয়। নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশনের অংশ। মেয়র নির্বাচনে এ ওয়ার্ডগুলো ছাড়া নির্বাচন কীভাবে হবে। সে ক্ষেত্রে একসঙ্গে নির্বাচন করতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ভোট করার জন্য ইসিকে গ্রিন সিগন্যাল দিয়ে চিঠি দিয়েছে। আইন অনুযায়ী ইসি ভোট করতে পারবে এতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৭ নভেম্বর ঢাকা উত্তর সিটির দিনগণনা শুরু হয়েছে। কাল বুধবার (২০ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটির দিনগণনা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com