রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক রৌমারী সীমান্তে নারী ও শিশু সহ ৬ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত করেছে বিজিবি। নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

দীপা খন্দকারের আজ শুভ জন্মদিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: আজ (২৮ নভেম্বর) গুণী অভিনেত্রী দীপা খন্দকারের জন্মদিন।ছোটপর্দার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তিনি। এখনো অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। গত বছর শাকিব খানের ‘ভাইজান এলো রে’ সিনেমায় অভিনয় করেও দারুণ প্রশংসিত হন।

রাত ১২টার পর থেকেই ভক্ত ও শোভাকাঙ্খিদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকে ফোন করেও তাকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। সব মিলিয়ে কীভাবে কাটছে দীপার খন্দকারের জন্মদিন।

দীপা জানালেন, এবার পরিবারের সঙ্গে জন্মদিনটি কাটাবেন তিনি। বিশেষ এই দিনটি পরিবারের মানুষের সঙ্গেই কাটাতে ভালো লাগে তার। তবে সন্ধ্যায় এক বান্ধবীর বাসায় গিয়ে কেট কাটার কথা আছে।

দীপা খন্দকার বলেন, ‘এই দিনটিতে সবার শুভেচ্ছা পেতে ভালো লাগে। দিন দিনতো আসলে বয়স বেড়েই চলেছে। সন্তানরা বড় হচ্ছে। দায়িত্বও যেন বেড়ে চলছে। সবার কাছে শুধু এটুকু দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আমার সন্তানদের যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি।’

অভিনেত্রী দীপা খন্দকার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন লাখো মানুষকে। দেশের নন্দিত অভিনেত্রীদের মাঝে তিনি অন্যতম। এদিকে বিবাহিত জীবনের ১৩ বছর পার করেছেন শাহেদ আলী ও দীপা খন্দকার দম্পতি। গত ২৭ মে ১৩ বছর পেরিয়েছে এই দুই তারকার যুগল জীবন।

একটি নাটকে অভিনয় করতে গিয়ে সুজনের কণ্ঠে ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ গানটি শোনেন। সে গান শুনেই সুজনের প্রতি দীপার ভালো লাগা তৈরি হয়। পরবর্তীতে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের মধ্যস্থতায় তারা দুজন বিয়ের পিঁড়িতে বসেন।

দীপা-শাহেদ দুজনই তাদের বিয়ের ঘটক গিয়াসউদ্দিন সেলিমকে ‘উকিল বাবা’র মর্যাদা দিয়েছিলেন। ২০০৬ সালের ২৭ মে বিয়ে হয় তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com