শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সহ-সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক সাধারন পরিষদ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

শুক্রবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এফবিসিসিআই।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সভায় সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন।

এফবিসিসিআই সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহনের পর এসডিজি অর্জন, দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন, ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির জন্য স্টিম এডুকেশন ভিত্তিক দক্ষতা উন্নয়ন, নলেজ পার্টনার ও আন্তর্জাতিক একাডেমিয়ার সহযোগিতায় নীতি নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারিখাতের ভূমিকা জোরদার করার জন্য এফবিসিসিআই কৌশলগত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করেছে।

শেখ ফজলে ফাহিম আগামী বছরগুলোতে এফবিসিসিআই আয়োজিত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বলেন ‘২০২০ সালে বছরব্যাপী সকল কার্যক্রমের সাথে সম্পৃক্তা রেখে আমরা বঙ্গবন্ধুর শততম জম্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এছাড়াও দেশে বিনিয়োগ আকর্ষণে চায়না সাউথ এশিয়া বিজনেস ফোরাম, হালাল সামিট, ডি-৮ বিজনেস ফোরাম, কমনওয়েলথ এশিয়া বিজনেস ফোরামসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি’।

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই বর্তমান পরিচালনা পর্ষদ এবছর দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে যেসকল ভূমিকা পালন করেছে এবং সংগঠনের ভসিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন সভায় উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com