শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

আরও এক বছর থাকবে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজ উদ্দিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ মমতাজ উদ্দিন আহমদের চুক্তির মেয়াদ আরও এক বছর বেড়েছে। তার চুক্তির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গত ২২ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে জানানো হয়।

প্রথমে ২০১৪ সালের ৪ আগস্ট চুক্তিতে তিন বছরের জন্য প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ পান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ। পরে তার চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সেই মেয়াদ গত ২১ আগস্ট শেষ হয়।

সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান বজায় রাখা ও সংশোধন, সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ ও সুরক্ষার উদ্দশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়।

কাউন্সিল ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ অনুযায়ী সংবাদপত্র বা সংবাদ সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করে। এছাড়া কাউন্সিলের আপিল বিভাগ ঘোষণাপত্র প্রদান ও বাতিলের ব্যর্থতার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে।

কাউন্সিলে একজন চেয়ারম্যান এবং ১৪ জন সদস্য রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com