বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পিলখানা ট্র্যাজেডি: ‘জাতীয় শহীদ সেনা দিবস’ আজ বাসস্ট্যান্ডে চাঁদাবাজি দমনে জিরো টলারেন্স ওসি তৌফিক আজমের কঠোর অবস্থান আজ জাতীয় শহীদ সেনা দিবস গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা জনসেবায় নিবেদিত এমপি মুজিবুর রহমান গোদাগাড়ী ও তানোরে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ সার্কেল এএসপি ও বিজিবির সমন্বিত অভিযানে ভূরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজা উদ্ধার প্রবাসী ভবনে ক্যাম্প, কয়েকদিনেই বিদায়—কার চাপে বাংলাদেশ ছাড়ল রোমানিয়া উৎসবের রঙে মুখরিত UCL ঈদ বাজার ২০২৬

গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

 

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসানের পক্ষে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক উপজেলা আমির মোখলেসুর রহমান খান, উপজেলা আমীর হাজী আফতাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি এডভোকেট তাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা সাবেক সভাপতি আব্দুল বাসেদ মোল্লা, অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর সেক্রেটারি আনিসুর রহমান, নাগরী ইউনিয়ন সভাপতি আবুল বাশার, সেক্রেটারি আবুল হাসনাত, তুমলিয়া ইউনিয়ন সভাপতি মফিজ উদ্দিন খান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম ও রায়হান মোল্লা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সৌহার্দ্যের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। নেতৃবৃন্দ গাজীপুর-৫ আসনের জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও কল্যাণে নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন।

জামায়াত নেতা মো. খায়রুল হাসান বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয়ী হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। আমরা আশা করি, তিনি এলাকার উন্নয়নে ও জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিক ভূমিকা রাখবেন।”

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি-ইনশাআল্লাহ তাদের জন্যও আমি কাজ করবো। গাজীপুর-৫ নির্বাচনী এলাকা ও মানুষের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ দিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com