বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

লাহোরে মাজারের কাছে হামলা, নিহত ৮

  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০১৯
  • ৪৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ : পাকিস্তানের লাহোরে একটি মাজারের কাছে বিস্ফোরণে অন্তত আট জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যেছে আট জনের অবস্থা সঙ্কটজনক। তাদের স্থানীয় মায়ো হাসপাতালে ভর্তি করা হয়ে।

দ্য ডন পত্রিকা জানিয়েছে, শহরের দাতা দরবার সুফি মাজারের কাছে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন লাহোর পুলিশের ডিআইজি অপারেশন্স আশফাক আহমেদ খান।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দাতা দরবারের দুই নম্বর গেটের কাছে পুলিশের এলিট ফোর্সের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

পাঞ্জাব পুলিশের আরিফ নওয়াজ হামলায় এলিট পুলিশের পাঁচ সদস্য এবং তিনজন বেসামিরক নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বিস্ফোরণটি কী ধরনের ছিল তা নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে তাদের ধারণা। প্রাথমিক তদন্তের পর বোমাটিতে সাত কেজি বিস্ফোরক থাকার কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com