রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

 দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর উত্তর কোরিয়া থেকে একটি যাত্রীবাহী ট্রেন শুক্রবার বেইজিংয়ে পৌঁছেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলতি সপ্তাহেই পুনরায় ট্রেন যোগাযোগ শুরু হওয়ার পর এই প্রথম কোনো ট্রেন চীনে পৌঁছাল। চীনের রেল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীন উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়া কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবেও দেশটি উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২০ সালে করোনা মহামারির কারণে উত্তর কোরিয়া কঠোরভাবে সীমান্ত বন্ধ করে দিলে দুই দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে গত বৃহস্পতিবার থেকে এই সেবা পুনরায় চালু হয়েছে।

বেইজিং রেলওয়ের একজন তথ্য কর্মকর্তা এএফপি’কে জানান, পিয়ংইয়ং থেকে আসা ‘কে-২৮’ ট্রেনটি শুক্রবার নির্ধারিত সময়ের তিন মিনিট আগেই সকাল ৮টা ৩৭ মিনিটে বেইজিংয়ে পৌঁছেছে।

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইয়ালু নদীর ওপর নির্মিত ‘সিনো-কোরিয়ান ফ্রেন্ডশিপ ব্রিজ’ পার হতে একটি ট্রেনকে দেখা গেছে। নদীটি উত্তর কোরিয়ার সিনুইজু শহরকে উত্তর-পূর্ব চীনের দানদং শহর থেকে আলাদা করেছে।

এএফপি’র সাংবাদিকরা গত বৃহস্পতিবার বেইজিং থেকে পিয়ংইয়ংগামী ‘কে-২৭’ ট্রেনের ভেতরে বেশ কিছু বগি কেবল উত্তর কোরিয়াগামী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকতে দেখেন।

ভ্রমণ সংস্থাগুলো জানিয়েছে, ওই বগিগুলো প্রথমে দানদং নিয়ে যাওয়া হয়। সেখানে অন্য একটি ট্রেনের সঙ্গে জুড়ে দিয়ে সীমান্ত পার করে সিনুইজুতে পাঠানো হয়। সিনুইজু পৌঁছানোর পর সেই বগিগুলো এবং উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ রুটের আরও কিছু বগি একত্রে তৃতীয় আরেকটি ট্রেনের সঙ্গে যুক্ত করে পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com