শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

বিসিবিকে চিঠি পিসিবির

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যে সফরে দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আপাতত পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি থাকলেও টুকটাক শঙ্কা তো থাকেই। সেই শঙ্কা থেকেই স্বল্প সময়ে এই সিরিজটি শেষ করে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর সেই পরিকল্পনা মতো পাকিস্তানের মাটিতে দলকে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুটি টেস্ট টাইগাররা খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বুধবার রাতে জাগো নিউজের সাথে পাকিস্তান সফর নিয়ে আলাপকালে জানান এ তথ্য। তিনি বলেন, বিসিবি নীতিগতভাবে চাচ্ছে পাকিস্তান সফরটি অল্প সময়ের ভেতরে শেষ করতে এবং পিসিবিকে প্রস্তাবও দেয়া হয়েছে।

কিন্তু বিসিবির এমন প্রস্তাব ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান গণমাধ্যমকে জানিয়েছেন, বিসিবিকে তারা কড়া ভাষায় একটি চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কেন সফরে টেস্ট খেলতে চায় না তারা।

ওয়াসিম খান বলেন, ‘বিসিবি আমাদের জানিয়েছে তারা পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলবে, কিন্তু টেস্ট খেলতে চাইছে না। আমরা জবাবে কঠোর থেকে বিসিবির কাছে জানতে চেয়েছি, কেনো তারা শুধু টি-টোয়েন্টি খেলার কথা বলছে? এখন আর আমাদের টেস্ট ক্রিকেট অন্য দেশে গিয়ে খেলার উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘আইসিসি আমাদের সিকিউরিটি প্ল্যানকে গ্রিন সিগন্যাল দিয়েছে। শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে এই মুহূর্তে। সবকিছু এখন পর্যন্ত ঠিকই আছে। বাংলাদেশের কাছে জানতে চাওয়া যে ঠিক কি কারণে তারা টেস্ট খেলতে চাচ্ছে না। আলোচনা এখনো শেষ হয়ে যায়নি।’

পিসিবির পক্ষ থেকে যেভাবে জবাব দেয়া হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে বিসিবির প্রস্তাবে কিছুতেই সম্মতি দেবে না পাকিস্তান। দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে এত চেষ্টা, এমন অবস্থায় দেশের বাইরে দুটি টেস্ট খেলে নিজেদের অবস্থান নড়বড়ে করতে চাইছে না তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com