শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

৪০তম বিসিএসে শ্রুতিলেখকের আবেদন করার নির্দেশ পিএসসির

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ৪০তম বিসিএস লিখিত পরীক্ষায় শ্রুতিলেখকের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক এ আবেদন ২৯ ডিসেম্বরের মধ্যে পিএসসিতে জমা দিতে হবে।

গতকাল রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় আবশ্যিক বিষয়ের পরীক্ষার জন্য প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যেসকল প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদেরকে পিএসসিতে আবেদন করতে হবে। ২৯ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে পিএসসিতে আবেদন জমা দিতে হবে।

আরও বলা হয়, আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। তার মধ্যে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন দ্বারা ডাক্তারি প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

তবে ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে এ সংক্রান্ত আবেদন জমা দেয়া না হলে শ্রুতিলেখক দেয়া হবে না। এ জন্য কর্ম কমিশন থেকে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com