মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

কালশীতে বস্তিতেও ভোট প্রার্থনা!

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : শীতের রাতে ভয়াবহ আগুনে মাথাগোঁজার ঠাঁই হারিয়েছেন কালশী বাউনিয়া বাঁধ এলাকার পাঁচ শতাধিক মানুষ। কনকনে শীতে দিশেহারা বস্তিবাসী। সরকারের বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ ও আর্থিক অনুদান দেয়ার ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও তাদের অপেক্ষা নতুন ঘর উঠানো পর্যন্ত।

এর মধ্যে গতকাল শুক্রবার বিকেলে বস্তিবাসীদের দেখতে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও আসন্ন নির্বাচনে প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লা। সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও মেয়র।

বক্তব্যে সংসদ সদস্য আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আতিকুল ইসলামকে দলের প্রার্থী উল্লেখ করে তার জন্য ভোট প্রার্থনা করেন। এছাড়া আতিকুল ইসলামও তার বক্তব্যে দুই বার নির্বাচনের মনোনয়ের প্রসঙ্গ টেনে আনেন।

ইলিয়াস উদ্দীন মোল্লা বলেন, ‘আতিক ভাই আমাদের প্রার্থী। তাকে নৌকা প্রতীকে ভোট দেবেন এবং দোয়া করবেন।’ এ সময় বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দেন ইলিয়াস উদ্দীন মোল্লা।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি নমিনেশন জমা দিতে গিয়েছিলাম। ওখান থেকে বলেছি, আমি এখানে আসব।’

তিনি বলেন, ‘বিপদের সময় যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায় এটি হোক আমাদের আদর্শ। আমরা সুখের সময় না থাকলেও বিপদের সময় যেন থাকি। কোন পরিবারকে কী দেয়া দরকার তার তালিকা করতে বলেছি। আমরা আপাতত প্রত্যেক পরিবাকে এখন পাঁচ হাজার টাকা করে দিয়ে দেব। আর আগেই বলে দিয়েছি প্রত্যেক পরিবারকে দুইটি করে কম্বল দিয়ে দেয়ার জন্য। রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও আর্থিক অনুদান দেয়া হবে।

এ সময় যার যা আছে তা নিয়ে বস্তির মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেয়র।

প্রসঙ্গত, মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com