সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

চলতি দশকের সবচেয়ে জনপ্রিয় তরুণী মালালা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: চলতি দশকের সবচেয়ে জনপ্রিয় তরুণী হিসেবে নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীতে ইতিবাচক ভূমিকা রাখায় তাকে আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষ রাখা হয়েছে। গত ২৩ ডিসেম্বর প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী নারী শিক্ষার অধিকারের পক্ষে এই দশকে মালালা যেসব ভূমিকা নিয়েছেন, এতে তার ধারে-কাছেও কেউ নেই।

প্রতিবেদনে পর্যবেক্ষণের প্রথম ধাপে ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- হাইতির বিপর্যয়কর ভূমিকম্প, নারী শিক্ষায় মালালার চেষ্টা ও মালিতে জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তরুণ বয়স থেকেই মালাল ইউসুফজাই নারী শিক্ষার পক্ষে ও তালেবানের নৃশংসতার বিরুদ্ধে কথা বলায় বিখ্যাত হয়ে ওঠেন।

মালালার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের সোয়াত উপত্যকায়। ২০১২ সালে বাসে করে সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালেবান বন্দুকধারীরা তাকে গুলি করে।
জাতিসংঘ বলছে, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখায় মালালাকে ওই সময় গুলি করে হত্যাচেষ্টা করা হয়। যদিও পরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

২০১৪ সালে শান্তিতে নোবেল ছাড়াও বেশকিছু বিখ্যাত পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই। নারী শিক্ষাকে এগিয়ে নিতে ২০১৭ সালে তাকে শান্তিদূত নির্বাচিত করে জাতিসংঘ।

মালালার বয়স এখন ২২। পৃথিবীর যে প্রান্তে যখনই মানবাধিকার লঙ্ঘিত হয়, গর্জে ওঠেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ থেকে শুরু করে আফগানিস্তানের কোনো গ্রামে নারীর ওপর আক্রমণ হলে সরব হয়ে ওঠেন তিনি। ভারতের কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানকার পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এই তরুণী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com