সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের ধাক্কায় নিভে যাচ্ছে কায়রোর রাত কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় শিশুসহ নিহত ৩ ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন মাতা এক বিরল চিকিৎসার সাফল্য। শ্রীপুরে মেয়াদত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালেও তাকে ফেরত দেওয়া সংক্রান্ত ঢাকার চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি।

বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। কিন্তু তারা এখনও জবাব দেয়নি।’

উল্লেখ্য, বুধবার ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বৈধভাবে ভারতে অবস্থানের জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com