বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

শরীরের যেসব ব্যথা অবহেলা করবেন না জেনে নিন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: বিভিন্ন কারণে শরীরে ব্যথা হতে পারে। তবে কোনো ব্যথা যদি দীর্ঘদিন থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কারণ আমাদের শরীরের নানা জায়গায় মাঝে মধ্যেই টুকটাক ব্যথা হয়। তবে অনেক ব্যথা দীর্ঘ সময় থাকলেও আমরা তা গুরুত্ব দিতে চাই না। তবে এসব ব্যথাকে অবহেলা করা উচিত নয়।

আর এসব ব্যথাই বড় কোনো সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। যা ভবিষ্যতে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে! তাই এসব ব্যথাকে মোটেই অবহেলা করা উচিত নয়।

জেনে নিন শরীরের যেসব ব্যথা অবহেলা করবেন না-

১. পিঠের মাঝামাঝি জায়গায় ব্যথা ও জ্বর হলে অবহেলা করবেন না। কারণ এটি কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ। কিডনিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও ইউরিন ইনফেকশনের জন্য এ ধরনের ব্যথা হতে পারে।

২. হঠাৎ করে যদি মাথায় অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয় এবং মাথার ব্যথায় দৃষ্টিশক্তি ঘোলাটে হতে শুরু করে, তবে অবহেলা করবেন না। কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ, কোনো আঘাত, টিউমার ইত্যাদির কারণে মাথায় এ ধরনের অস্বাভাবিক ব্যথা হতে পারে।

৩. ঋতুস্রাব বা মাসিকের সময়ে যদি অস্বাভাবিক পেটে ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি সহজে না কমে, তা হলে বিষয়টি একেবারেই অবহেলা করবেন না। কারণ এ ধরনের গাইনি সমস্যার কারণে ঋতুস্রাব বা মাসিকের সময়ে তীব্র ব্যথা হতে পারে।

৪. আপনার দাঁতব্যথার মাত্রা যদি এতটাই বৃদ্ধি পায় যে, মাঝ রাতে গভীর ঘুমেও দাঁতব্যথার কারণে ভেঙে যায়, তা হলে আপনার দ্রুত দাঁতের ডাক্তার দেখানো উচিত।

৫) তল পেটের ডান দিকে ব্যথা যদি ২৪ ঘণ্টার বেশি সময় পর্যন্ত স্থায়ী হয় এবং ব্যথার স্থান যদি ঘন ঘন তল পেটের নানা অংশে ঘোরাফেরা করতে থাকে, তা হলে এটি অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com