বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত

ব্যবসায় ক্ষতি দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৩৯৪ বার পঠিত
President Donald Trump reacts before speaking at a rally at the Phoenix Convention Center, Tuesday, Aug. 22, 2017, in Phoenix. (AP Photo/Alex Brandon)

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাকি ব্যবসায় ১১৭ কোটি ডলারের ক্ষতি হয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি লাখ লাখ ডলার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে প্রেসিডেন্ট পদে থাকাকালীন নয়, ১৯৮৫ থেকে ১৯৯৪ সালের মধ্যে এ ঘটনা ঘটিয়েছেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, মূলত ক্যাসিনো, হোটেল এবং জমিবাড়ি ব্যবসায় ট্রাম্পের এই বিপুল ক্ষতি হয়েছিল। আর এই ক্ষতির অঙ্ক দেখিয়ে কর মওকুফের সুযোগ নিয়েছিলেন তিনি।

তবে ট্রাম্প এ ব্যাপারে টুইটারে বলেছেন, ‘৮০-৯০-এর দশকে এই রকম বিপুল পরিমাণ ক্ষতির জেরে অনেকেই কর মওকুফের সুযোগ পেয়েছিলেন। একটা অত্যন্ত পুরনো তথ্য ভুলভাবে দেখানো হচ্ছে। ফেক নিউজ় হিট জব!’

প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে নিজেকে ধনকুবের ব্যবসায়ী বলে দাবি করে নজর কেড়েছিলেন ট্রাম্প। বাবার জমিবাড়ি ব্যবসা থেকে ৪১ কোটি ৩০ লক্ষ ডলারের সম্পদ বছর তিনেক বয়স থেকেই ট্রাম্পের কাছে চলে এসেছিল বলে আগে জানিয়েছিল মার্কিন গণমাধ্যম। কিন্তু নিজের আয়কর দেওয়ার রেকর্ড কখনই প্রকাশ্যে আনেননি মার্কিন প্রেসিডেন্ট।

খবরে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে বহু বার সে দাবি উঠলেও ট্রাম্প সচেতনভাবেই এ ব্যাপারে এক পা-ও এগোননি।

মার্কিন একটি দৈনিকের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, শুধু ১৯৯০ থেকে ’৯১ সালের মধ্যে ট্রাম্পের মূল ব্যবসায় প্রতি বছরে ক্ষতির পরিমাণ ২৫ কোটি ডলারেরও বেশি। এত ক্ষতি হয়েছিল বলেই এর পর থেকে প্রায় আট-দশ বছর আয়কর দিতে হয়নি ডোনাল্ড ট্রাম্পকে। ৯০-এর দশকে ট্রাম্প তার বাবা-মাকেও আয়কর এড়িয়ে যাওয়ার পথ খুঁজতে সাহায্য করেছিলেন। আর সেটা পুরোপুরি জালিয়াতির পথেই ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com