মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

পুরান ঢাকার সদরঘাটে আইনজীবী সমিতি ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার সদরঘাটে ঢাকা আইনজীবী সমিতি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ওই ভবনের তিন তলায় আগুন লাগে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি জানান, ‘সকালে ভবনের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি বলেন, ‘ভবনে কয়েক হাজার আইনজীবীর চেম্বার রয়েছে। ঘটনার পরপরই তাদেরকে সরিয়ে নেওয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে কারণ জানার চেষ্টা করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com