শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল অনুদান লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন

২৪ জানুয়ারি ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৩২২ বার পঠিত

ধর্ম ডেস্ক: ঢাকায় ‘২০তম ইক্বরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা)’ আয়োজনে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বছর জর্ডানের শাইখ সামিহ আল-আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল-বায, ইরানের ক্বারি কারিম মানসুরি, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদি, তুরস্কের ক্বারি হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারি ওয়ান আইনুদ্দিন হিলমি এবং থাইল্যান্ডের ক্বারি মুয়াজ মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইকরার বর্তমান সভাপতি ও বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। এতে নারীদের জন্য নামাজঘরে বসে কিরাত শোনার ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, উপমহাদেশে ১৯৬৬ সালে মিসরের শাইখ মুস্তফা ইসমাইল (রহ.), শাইখ মাহমুদ খলিল আল হুসরি (রহ.), শাইখ আব্দুল বাসিত (রহ.), বাংলাদেশের ইমামুল কুররা ক্বারি মো. ইউসুফ (রহ.), পাকিস্তানের ক্বারি যাহের কাসেমি (রহ.) প্রমুখ বিশ্ববিখ্যাত ক্বারিদের হাত ধরে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন শুরু হয়।

১৯৯০ সালে বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি, ইমামুল কুররা মাওলানা মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘ইকরা’ গত ২৯ বছরে ১৯ বার আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com