শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ১৮ মাস বাকি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ২৭৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দুই বছর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেড ওয়েন রুনির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে; এমন ঘেষাণা দিয়ে সকলের দৃষ্টি কেড়েছিল। যেমন কথা তেমন কাজ, সেবার তারা দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের তারকাকে। রুনি দেড় বছর খেলেছিলেন ক্লাবটির হয়ে।

এবার নতুন একটি গুঞ্জন ছড়িয়েছে তারা। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচকে দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী গ্রীষ্মের দলবদল মৌসুমে মাদ্রিদ ছাড়তে পারেন ক্রোয়েশিয়ান এই ফুটবলার। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন ডিসির কয়েকটি পত্রিকা ও যুক্তরাজ্যের ডেইলি মেইল। প্রতিবেদন প্রকাশ করেছে মাদ্রিদের ক্রীড়া পত্রিকা ‘মার্কা’ও।

তাদের মতে ওয়াশিংটন ডিসির ক্লাবটি ২০১৯ সালের শেষ দিকে লুক মদ্রিচের সঙ্গে যোগাযোগ করেছিল। তারা রিয়াল মিডফিল্ডারকে প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মদ্রিচ তার পরিবারের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে। এরপর এ বিষয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন।

অবশ্য রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো ১৮ মাস বাকি রয়েছে। তবে মদ্রিচ যদি চলে যেতে চান সেক্ষেত্রে তার ওয়েজ বিল কমিয়ে দাম হাঁকাবে রিয়াল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ডিসি ইউনাইটেড দলে ভেড়াতে পারে কিনা ২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলা মদ্রিচকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com