শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে যাওয়া গাছ থেকে নতুন পাতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৩০৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। ভয়াবহতার চিত্র দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মানুষ সেই ভয়াবহ চিত্র দেখে কাতর হচ্ছে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে কয়লা হয়ে যাওয়া জঙ্গলে দেখা গেছে অবিশ্বাস্য দৃশ্য। পুড়ে যাওয়া গাছ থেকে বের হয়েছে নতুন পাতা। তারা যেন হাসছে, পৃথিবীকে আশা দেখাচ্ছে।

দেশটির নিউ সাউথ ওয়েলসের পুড়ে যাওয়া জঙ্গলে দেখা মিলেছে এমন অবিশ্বাস্য দৃশ্যের। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। তা দেখে আবেগাপ্লুত হচ্ছেন মানুষেরা। পুড়ে যাওয়া গাছ থেকে নতুন পাতায় মৃতদেহ থেকে নতুন জীবনের সঞ্চার দেখছেন তারা।

সম্প্রতি সেখানে বৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পরই এসব গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে।

স্থানীয় দুইজন ফটোগ্রাফার নিউ সাউথ ওয়েলসের কুলনুরা অঞ্চল থেকে এসব ছবি তুলেছেন। তাদের মধ্যে একজন ফটোগ্রাফার হলেন ম্যারি ভুরউইন্ড। তিনি এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। গত ৬ জানুয়ারি তিনি ওই অঞ্চল ভ্রমণ করেন এবং এসব ছবি তোলেন। এসব ছবি তোলার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি লিখেছেন, প্রকৃতিতে যা হারিয়ে গেছে। তার মধ্যেও আবার জীবনের আশা রয়েছে। আমি দেখতে পাচ্ছিলাম যে, প্রকৃতি আমাকে বলছে, সব ঠিক হয়ে যাচ্ছে।

বেশ কয়েকদিন ধরে ভয়ংকর দাবানলের কবলে রয়েছে অস্ট্রেলিয়া। মাইলের পর মাইল জঙ্গল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে, দাবানলে মৃত্যু হয়েছে ৫০ কোটি বণ্যপ্রাণীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com