মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

বান্দরবনে জেএসএসের ৮ নেতা‌ কারাগা‌রে

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩৫২ বার পঠিত

বান্দরবান প্রতি‌নি‌ধি: বান্দরবনে চাঁদাবা‌জির দুই মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস) ৮ নেতা‌কে কারাগা‌রে পাঠানো হ‌য়ে‌ছে। রবিবার (১২ জানুয়ারি) বিকা‌লে ব‌ান্দরবান চিফ জু‌ডিশিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালতের বিচারক তা‌দেরকে কারাগা‌রে পাঠান।

চিফ জু‌ডিশিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের কোর্ট প‌রিদর্শক মো. ম‌নিরুল ইসলাম ব‌লেন, ‘২০১৬ সা‌লে মংসানু মার্মা ও আবদুল ক‌রিম বাদী হ‌য়ে চাঁদাবা‌জির দুটি মামলা (জিআর ২২৪/১৬ ও ১৯৯/১৬ নম্বর)ক‌রেন। আসামিরা এত‌দিন উচ্চ আদাল‌তে থে‌কে জা‌মি‌নে থাক‌লেও আজ চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জিরা দি‌তে এলে তা‌দের জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠান বিচারক।

আসামিরা হ‌লো- কেন্দ্রীয় ক‌মি‌টির সহসাংগঠ‌নিক সম্পাদক কে এস মং, কেন্দ্রীয় ক‌মি‌টির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সাধারণ সম্পাদক জ‌লিমং মার্মা, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য সাধু রাম ত্রিপুরা মিল্টন, বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ক্যবামং, জেলা সহসভাপ‌তি অং থোয়াই চিং মার্মা, জেলা সাংগঠ‌নিক সম্পাদক সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, বান্দরবান সদর উপ‌জেলা ভূ‌মি ও কৃ‌ষি বিষয়ক সম্পাদক মংপ্রু হেডম্যান, ও জেএসএস সদস্য চাহ্লা অং মার্মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com