রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

গৌতম গম্ভীর হলেন বিসিসিআই’র সিএসি সদস্য

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩১৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ভারতীয় বোর্ডের (বিসিসিআই)ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সদস্য হচ্ছেন বিশ্বকাপজয়ী দুই তারকা মদন লাল ও গৌতম গম্ভীর। কিংবদন্তি কপিল দেব, অংশুমান গায়েকোয়াড়দের উত্তরসূরি হিসেবে আগামী ৪ বছর এ দায়িত্ব পালন করবেন তারা।

১৯৮৩ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। ওই জয়ে বড় ভূমিকা রাখেন মদন। আর ২০১১ সালে দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ জেতে তারা। সেবার টিম ইন্ডিয়ার হাতে শিরোপা ওঠার নেপথ্য নায়ক ছিলেন গম্ভীর।এবার ক্রিকেট প্রশাসক হিসেবে তারা কতটা সফল হন তাই দেখার।

এর আগে সিএসির সদস্য ছিলেন ‘৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল এবং সাবেক কোচ অংশুমান। স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠায় মেয়াদ শেষ হওয়ার আগেই সরে গেছেন তারা।

এরও আগে ওই কমিটির সদস্য ছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, বিসিসিআই’র বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং ভেরি ভেরি স্পেশাল ভিভিএস লক্ষ্মণ। কিন্তু সুপ্রিম কোর্ট মনোনীত বিচারপতি লোধা প্যানেলের তৈরি সংবিধান অনুযায়ী, ওই ৩ মহারথীর বিরুদ্ধেও স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠে।

মূলত, ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচন করে এ কমিটি। তবে এর সদস্য হলে স্বার্থ সংঘাত সংক্রান্ত বিষয়টি কীভাবে দেখবেন, তা নিয়ে এখনই কথা বলতে রাজি নন মদন ও গম্ভীর।

এনডিটিভি জানিয়েছে, তাদের সঙ্গে ওই কমিটির সদস্য হতে পারেন ভারতের সাবেক নারী ক্রিকেটার সুলক্ষ্মণা নায়েক। দেশের হয়ে ২টি টেস্ট এবং ৪৬টি ওয়ানডে খেলেন তিনি।

বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, এ ক্রিকেট উপদেষ্টা কমিটি ভারতীয় দলের নতুন নির্বাচকদের নিয়োগ দেবেন। ইতিমধ্যে এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই’র বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছে। জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দেশটির সাবেক ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। শেষ অব্দি তিনি হতে পারেন কি না-তাই দেখার অপেক্ষা।

তথ্যসূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com