মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

অস্ট্রেলিয়ায় দাবানলের ধোঁয়ায় কাবু হয়ে ম্যাচ ছাড়লেন টেনিস তারকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ২৯৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় দাবানলের ধোঁয়ায় কাবু হয়ে খেলা শেষ না করে টেনিস কোর্ট থেকে বিদায় নেন এক নারী খেলোয়াড়। মেলবোর্নে আজ (মঙ্গলবার) এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ালিফায়ার রাউন্ডে অসুস্থ হয়ে খেলা ছেড়ে দেন স্লোভেনিয়ার ডালিরা জাকুভিচ। আগামী ২০ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার ওপেন শুরু হওয়ার কথা।

আজ মঙ্গলবার সকাল থেকে দাবানলের ধোঁয়ায় বাতাস ছিল বিপজ্জনক। এর মাঝে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে শুরু হয়ে কোয়ালিফায়ারের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হন স্লোভেনিয়ার জাকুভিচ ও সুইজারল্যান্ডের স্টেফানি ভোগেলে। প্রথম সেটে ভোগেলেকে ৬-৪ সেটে হারায় জাকুভিচ।

এরপরে হঠাৎ করে কাশি শুরু হয়ে জাকুভিচের। অবস্থার উন্নতি না হয়ে বরং সেটি বাড়তে থাকে। এক পর্যায়ে টেনিস কোর্টে বসে পড়েন জাকুভিচ। সেবা-শুশ্রুষার পরেও জাকুভিচের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। অবস্থার উন্নতি না ঘটায় ম্যাচ ছেড়ে দেন স্লোভেনিয়ার এ টেনিস তারকা।

ম্যাচের পর টুর্নামেন্ট পরিচালক ক্রেইগ টিলি বলেন, ‘আজ মঙ্গলবার সকাল থেকে বাতাসে কুয়াশার পরিমাণ ছিল বেশি। এর জন্য আমরা আজকের অনুশীলনীও বাদ দিতে চেয়েছি। এমনকি কোয়ালিফায়ারের ম্যাচ গুলো নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে শুরু হয়েছে। কারণ, ততক্ষণে আবহাওয়ার অবস্থার উন্নতি ঘটছিলো।’

দাবানলের জন্য অস্ট্রেলিয়ার বায়ুদূষণ ঘটছে মারাত্মক ভাবে। এজন্য বিশ্বের সেরা টেনিস তারকারা অস্ট্রেলিয়ান ওপেন পিছিয়ে দেয়ার কথা তোলেন। নোভাক জোকোভিচ, সেরেনা উইলিয়ামসের পাশাপাশি অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরজিওয়াস, অ্যাশলে বার্টি টুর্নামেন্ট পিচিয়ে দিতে বলেন। কিন্তু টুর্নামেন্ট পরিচালক ক্রেইগ টিলি বিষয়টিকে সমর্থন করেননি। বরং নির্ধারিত সময়সূচিতে খেলা শুরু হওয়ার আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com