রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কররেন প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ২৬৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নতুন মুখ্য সচিবকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, আহমদ কায়কাউস ইতিপূর্বে বিভিন্ন দায়িত্ব পালনকালে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। আগামী দিনগুলোতেও তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালনে সক্ষম হবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যথাযথভাবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. কায়কাউস প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। কায়কাউস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের উইলিয়াম কলেজের সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনিমক্স থেকে উন্নয়ন অর্থনীতির ওপর মাস্টার্স ডিগ্রি করেন। টেক্সাস ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি ও পলিটিকেল ইকোনোমিতে পিএইচডি করেন।

১৯৮৬ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং ডেপুটেশনে বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com