রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা নিউ মার্কেটে ঈদের ভিড়: প্রতিটি কেনাকাটার পেছনে একটি গল্প নাটোরে যাকাত বিষয়ক সেমিনার প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

তাবিথের প্রচারণা শুরু করবে মোহাম্মদপুরে, ইশরাকের দনিয়ায়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৪০০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: নির্বাচনী প্রচারণার অষ্টম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) দনিয়া থেকে গণসংযোগ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল প্রচারণা শুরু করবেন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে।

দুই মেয়র প্রার্থীর প্রচারণা সংশ্লিষ্ট উইং বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ইশরাকের প্রেস উইং জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কদমতলী থানার ৬১ নং ওয়ার্ডের দনিয়া বর্ণমালা স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইশরাক হোসেন। কদমতলী লাল মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি। নামাজের বিরতি শেষে ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাবেন ইশরাক।

অন্যদিকে নির্বাচন পরিচালনায় গঠিত বিএনপির গণসংযোগ উপ-কমিটির সদস্য ওমর ফারুক শাফিন জানান, মেয়র প্রার্থী তাবিথ শুক্রবারে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। শ্যামলী শাহী মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি। এদিন ৩১, ২৯, ৩০, ৩৩ ও ৩২ নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন তাবিথ।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকার এ দুই সিটি করপোরেশনে নির্বাচন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com