মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে অবৈধ বিদেশি মদ মজুদ ও বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬৫ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ডিএমপির হাজারীবাগ থানার বছিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায়।

 

অভিযানটি পরিচালনা করেন ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদ, যা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ সময় ওই বাসা থেকে মো. গাউসুল আজম প্রিন্স (৩৪) ও মো. আবদুর রহমান (৩৭) নামে দুইজনকে আটক করা হয়।

 

পরে বাসার ভেতরে তল্লাশি চালিয়ে চারটি ট্রাভেল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়্যাল স্ট্যাগ, আইস ভদকা, ব্লেন্ডার্স প্রাইড এবং ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের মদ রয়েছে। প্রতিটি বোতল ৭৫০ মিলিলিটার হিসেবে মোট প্রায় ৪৮ লিটারের বেশি বিদেশি মদ জব্দ করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে গোপনে বিদেশি মদ মজুদ করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এর মধ্যে গাউসুল আজম প্রিন্স রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশি মদের পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করতেন। অপরদিকে আবদুর রহমান দেশের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চল থেকে অবৈধভাবে ভারতীয় মদ সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করতেন।

 

ডিএনসি জানায়, ঈদকে সামনে রেখে চাহিদা বাড়ার সুযোগ নিতে তারা বড় চালান সংগ্রহ করে মজুদ করেছিল।

 

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধভাবে আনা এসব বিদেশি মদ অনেক সময় ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত থাকে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে অতিরিক্ত মিথানল থাকলে দৃষ্টিশক্তি নষ্ট হওয়া, স্থায়ী শারীরিক ক্ষতি এমনকি মৃত্যুও ঘটতে পারে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামতের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

 

ডিএনসি জানিয়েছে, উৎসবকে কেন্দ্র করে অবৈধ মাদক ও ভেজাল মদের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com