শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের চক্রান্তের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৪৫৫ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তের অভিযোগে বিল্লাল হোসেন তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন তালুকদার চালতেতলা বাগানবাড়ির মো. গিয়াসউদ্দিনের ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, চালতেতলা বাগান বাড়ি এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য বিল্লালকে আটক করা হয়। অর্থের বিনিময়ে ফেইসবুক আইডি ব্যবহার করে সে প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্ত করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চালতেতলা বাগানবাড়ি এলাকার সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি জানান, তাকে জিজ্ঞাবাসাদের মাধ্যমে ফেসবুক আইডি থেকে ফাঁসকৃত বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত মেসেজ পাওয়া গেছে। তার স্বীকারোক্তিতে এই অপরাধ কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত সিম, পেনড্রাইভসহ কিছু ডিভাইস উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com