রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

গন্ডার-ভেড়ার বন্ধুত্ব!

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩১ বার পঠিত

অনলাইন ডেস্ক: বন্ধুত্ব বয়স মানে না। মানে না জাত-পাত জাতি, ধর্ম-বর্ণ। বয়সে অনেক ছোট বা অনেক বড়, যে কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে। এটা নির্ভর করে শুধু সমমনা হওয়ার উপর। থাকা লাগে ত্যাগী ও মিলে মিশে চলার মনোভাব।

মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, অন্যান্য প্রাণির মধ্যেও এমন হতে পারে। সম্প্রতি রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে অন্যরকম এক বন্ধুত্বের দৃশ্য চোখে পড়েছে।

কে না জানে গন্ডার অনেক বড় প্রাণি! সেই তুলনায় ভেড়া অনেক ছোট। এই দুই অসম প্রাণির মধ‌্যে দারুণ এক সমমনা ভাব এবং বন্ধুত্ব দেখা গেছে। ছোট বলে গন্ডার কিন্তু ভেড়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করেনি বা তার সীমানা থেকে তাড়িয়ে দেয়নি।

চিড়িয়াকানায় গন্ডারের থাকার স্থানে দেখা গেল ভেড়া আর গন্ডার একত্রে খাবার খাচ্ছে। একটিবারের জন্য গন্ডার তাকে তাড়ানোর চেষ্টা করেনি। আর ভেড়াটিকেও কোনো প্রকার ভীত হয় সরে যেতে দেখা যায়নি।
এই দৃশ্য দেখার জন্য গন্ডারের ওই প্রাচীরের পাশে ভিড় জমে যায়। বেশিরভাগ মানুষ এটা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু করেন। কেউ কেউ ছবি তোলেন, ভিডিও ধারণ করে রাখেন উদাহরণ হিসেবে।

বাগেরহাট থেকে চিড়িয়াখানায় আসা মাসুদুল হক বলেন, ‘এমন দৃশ্য সত্যিই বিরল। এর আগে কখনো এমন দৃশ্য দেখিনি। গন্ডারের মত এত বড় প্রাণি এতোটুকু ছোট একটা ভেড়াকে কেমন আপন করে নিয়েছে। ভেড়াটা দেখেন ঘুরে ঘুরে তার সামনে থেকে খাচ্ছে। কিন্তু গন্ডার কোনোভাবেই তাকে ভয়-ভীতি দেখাচ্ছে না। দুজন নিজেদের মতো করে খেয়েই চলেছে।’

আরেক ব্যক্তি বলেন, ‘আমাদের মনুষ্য সমাজের প্রতিটি মানুষের মধ্যেও যদি এমন সদ্ভাব থাকতো তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com