বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

শিশুকে বাঁচাতে বিমান আনলেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: শুক্রবার ভারতের প্রয়াগরাজে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে কংগ্রেস নেতা রাজীব শুক্লা তাকে জানান, আড়াই বছরের একটি মেয়ে প্রয়াগরাজের কমল নেহরু হাসপাতালে ভর্তি। টিউমার হয়েছে তার। কিন্তু পরিস্থিতি বেশ জটিল। জীবনের সঙ্গে লড়ছে বাচ্চাটি। চিকিৎসকরা তাকে দিল্লির এইমসে নিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। দ্রুতই তাকে এইমসে নিয়ে যেতে হবে।

রাজীব শুক্লা অনুরোধ করেন, যদি প্রিয়াঙ্কা বাচ্চাটিকে দিল্লি পৌঁছাতে সাহায্য করেন, তাহলে খুবই সুবিধা হয়। নাহলে বাচ্চাটির জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এ কথা শোনার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজেই একটি প্রাইভেট জেট বিমানের ব্যবস্থা করে বাচ্চা এবং তার পরিবারকে পৌঁছে দেন দিল্লির এইমসে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তার চিকিৎসা।

সোনিয়া তনয়ার এই উদ্যোগে স্বভাবতই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছোট্ট শিশুর পরিবার। এমন একজন নেত্রী যে এভাবে তাদের সাহায্যে এগিয়ে আসবেন, ভাবতেও পারেননি, আবেগভরা কণ্ঠে এমনই প্রতিক্রিয়া মা-বাবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com