শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ‘নামিছে অঝোর শ্রাবণধারা’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৫ বার পঠিত

 
বিনোদন ডেস্ক : ‘যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষায়/ এসো ঝরো ঝরো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে/ এসো কমলো শ্যামলো ছায়/ চলে এসো এক বরষায়’—এমন কথার গানটি রচনা করেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গানটির সুর-সংগীত করেন এসআই টুটুল। হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের কণ্ঠে গানটি দারুণ সমাদৃত হয়।

২০১৬ সালে শাওন নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়। চলচ্চিত্রটিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেন টুটুল। এ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন শাওন। ‘যদি মন কাঁদে’ শিরোনামের গানের পর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি শাওন-টুটুলকে।

বিরতি ভেঙে আবারো টুটুলের সুর-সংগীতে গাইলেন মেহের আফরোজ শাওন। ‘নামিছে অঝোর শ্রাবণধারা’ শিরোনামে গানটি লিখেছেন ড. আবুল ফজল। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করবেন সিহানুর রহমান আসিফ। আর হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাবে গানটি।

এসআই টুটুল বলেন, ‘উত্তরার একটি স্টুডিওতে এ গানের রেকর্ড সম্পন্ন হয়েছে। গানের কথা অনেক সুন্দর। দীর্ঘ দিন পর আমার সুর-সংগীতে গাইলেন শাওন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com