রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

প্রধানমন্ত্রীকে আইওসির আমন্ত্রণ, টোকিও অলিম্পিকে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক। এবার অলিম্পিক হবে জাপানের টোকিওতে। এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রধানমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেয়।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণের বিষয়টি অবহিত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আইওসি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বিওএর দুই শীর্ষ কর্তা দেখা করতে গিয়েছিলেন মূলত আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ গেমস নিয়ে। গেমসের জন্য প্রায় ৪০ কোটি টাকার বাজেট সরকারকে দিয়েছে অলিম্পিক।

বাংলাদেশ গেমস প্রসঙ্গে সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এসএ গেমসের সাফল্যেও বেশ খুশি হয়েছেন। ভবিষ্যতে যেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারি সেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com