বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সেলফিতে পরী

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : অভিনয়, গ্ল্যামার এবং নজরকাড়া হাসির জাদুতে চলচ্চিত্রপ্রেমীদের মন কেড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দেশের গুণী নির্মাতাদের পরিচালনায় কাজ করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি বেশ সরব। ভক্তরাও লাইক-কমেন্টস করে যুক্ত থাকেন প্রিয় নায়িকার সঙ্গে। এবার এই নায়িকাকে দেখা গেল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সেলফিতে।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করল। বনানীতে বেশ ঘটা করে পালিত হলো ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পান নায়িকা পরীমনি। সেখানেই তার সঙ্গে পুলিশ সদস্যদের সেলফি তুলতে দেখা গেছে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার বাবা ছিলেন পুলিশ অফিসার। বাবাকে দেখে ছোটবেলা থেকেই পুলিশ হওয়ার স্বপ্ন ছিল। পুলিশের প্রতি আমার আলাদা সম্মানবোধ রয়েছে। যে কারণে তাদের আমন্ত্রণ পেয়েই চলে এসেছি। এসে খুব ভালো লাগেছে।’

সম্প্রতি পরীমনি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের কাজ শেষে করেছেন। নির্মাতা সাইদ-উন-নবী পরিচালিত এই সিরিজে পরীর বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সজল। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিংও শেষ। এখানে পরীর বিপরীতে চিত্রনায়ক সিয়াম আহমেদকে পর্দায় দেখা যাবে। চলতি বছরের বিশেষ কোন দিনে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com